কোম্পানীগঞ্জে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত:সোমবার, ১৫ আগ ২০২২ ০৭:০৮

কোম্পানীগঞ্জে জাতীয় শোক দিবস পালন

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual7 Ad Code

সোমবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

Manual2 Ad Code

সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।

উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমদ।

Manual3 Ad Code

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আয়েশা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির মছব্বির, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁন মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দীন রেনু, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল হক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক আনোয়ার সুমন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এম.হাবিবুল্লাহ জাবেদ, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশরাফুল ইসলাম চাঁন মিয়া, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ