পাকিস্তানি মালিকানাধীন ব্যাংক কর্তৃক জাতীয় পতাকা অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তি চাই : জাসদ

প্রকাশিত:সোমবার, ১৫ আগ ২০২২ ০৭:০৮

পাকিস্তানি মালিকানাধীন ব্যাংক কর্তৃক জাতীয় পতাকা অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তি চাই : জাসদ

Manual5 Ad Code

সুরমাভিউ:-  জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এক যুক্ত বিবৃতিতে জাতীয় শোক দিবসে পাকিস্তানি মালিকানাধীন হাবিব ব্যাংক লিমিটেড সিলেট শাখা কর্তৃক জাতীয় পতাকা অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ।

Manual7 Ad Code

সোমবার ( ১৫ আগষ্ট) এক বিবৃতিতে নেতৃবৃন্দ দাবী করেন জাতীয় শোক দিবসে  এহেন জঘন্য অপরাধ উদ্দেশ্য প্রণোদিত, তাই অবিলম্বে হাবিব ব্যাংক লিমিটেডের শুধুমাত্র সিলেট শাখা নয় পুরো ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীদের তদন্তের আওতায় এনে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ইউক।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ