জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করেছে সিলেট মহানগর যুবলীগ

প্রকাশিত:সোমবার, ১৫ আগ ২০২২ ০৪:০৮

জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করেছে সিলেট মহানগর যুবলীগ

Manual7 Ad Code

সুরমাভিউ:-  ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যেগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

Manual7 Ad Code

বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সোমবার (১৫ আগস্ট) সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যালে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।

Manual1 Ad Code

কর্মসূচীর মধ্যে বাদ যোহর দরগা হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দুপুর ২টায় নগরীর আম্বরখানা পয়েন্টে প্রায় ৩ শতাধিক অসহায় ছিন্নমূল ও বিভিন্ন স্তরের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার এর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচী পালন করা হয়।

Manual6 Ad Code

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার সহ নেতৃবৃন্দ বলেন, আজ শোকবহ ১৫ই আগস্ট। ১৯৭৫ সালের আজকের এই দিন জাতি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু পরিবারের নারী-শিশুরাও সেদিন রেহাই পায়নি ঘৃণ্য কাপুরুষ এ ঘাতক চক্রের হাত থেকে। সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে আরও প্রাণ হারান তাঁর সহধর্মিণী, তিন ছেলেসহ পরিবারের ১৮ জন সদস্য। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে দিনটি। জাতির পিতা সপরিবারে নিহত হওয়ার পর তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে এসে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ও খুনিদের বিচার করার জন্য আওয়ামী লীগের দায়িত্ব নেন। তিনি প্রধানমন্ত্রী হয়ে জনগণকে নিয়ে দেশকে আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড় করিয়েছেন। আগস্ট মাস শুরু হওয়ার পর থেকেই সিলেট মহানগর যুবলীগ ১ আগস্ট থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করছে এবং এই কর্মসূচী পুরো আগস্ট মাস জুড়েই অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ