১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৪ আগ ২০২২ ০৯:০৮
সুরমাভিউ:- সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর পক্ষ থেকে সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানের দাবী জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি’র কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত ১২ আগস্ট শুক্রবার সকালে সিলেট বিমানবন্দরের নিকটস্থ গ্র্যান্ড সিলেট হোটেলে গণদাবী ফোরামের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভাসির্টির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, জাবেদ সিরাজ, ইমরান উদ্দিন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
স্মারকলিপিতে প্রদত্ত উল্লেখযোগ্য দাবীগুলো হচ্ছে- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে প্রথম শ্রেণির আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরের সকল অবকাঠামো নির্মাণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে সকল আন্তর্জাতিক রুটে দেশী-বিদেশী বিমানের সরাসরি ফ্লাইট চালু, বিমান বন্দরে একটি পৃথক কার্গো টার্মিনাল নির্মাণ ও বিমান বন্দর হতে সকল আন্তর্জাতিক রুটে সরাসরি কার্গো বিমানের ফ্লাইট চালু, মৌলভীবাজার জেলার শমসের নগর বিমান বন্দর হতে বিমান চলাচলের জন্য উন্মুক্ত করে আভ্যন্তরিন ও আন্তর্জাতিক ফ্লাইট চালু, শমসের নগরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাটি স্থাপন, দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় সামগ্রী জরুরী ভিত্তিতে সরবরাহ করার লক্ষ্যে সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় একটি করে হেলিপ্যাড স্থাপন, সিলেট পর্যটন উন্নয়ন বোর্ড কিংবা পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, আন্তর্জাতিক মান সম্পন্ন একটি পর্যটন বিশ্ববিদ্যালয় স্থাপন, সিলেট বিভাগের ৪টি জেলায় আধুনিক ট্যাভেল এন্ড টুরিজম প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন, ওসমানী বিমান বন্দরে একটি দর্শনার্থী বিশ্রামগার নির্মাণ, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পর্যটন পুলিশের জনবল, যানবাহন ও অবকাঠামো গত সুযোগ-সুবিধা বৃদ্ধি করে সকল পর্যটন স্পটে একটি করে পুলিশ বক্স স্থাপন, পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে সকল স্থলবন্দর ও ইমিগ্রেশন চেক পোস্টের উন্নয়ন, সকল স্থলবন্দর ও ইমিগ্রেশন চেক পোস্টে পর্যটন সেন্টার স্থাপন, ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশনে প্রবাসী ও পর্যটক হেল্পডেস্ক ও পর্যটক হটলাইন চালু, বিদেশী পর্যটকদের চলাচলের সুবিধার্থে পর্যটন মন্ত্রণালয় কিংবা জেলা প্রশাসনের অনুমোদিত গাইড দ্বারা গাইড সার্ভিস চালুর ব্যবস্থা ইত্যাদি। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766