জ্বালানী তেলের বর্ধিত মুল্য প্রত্যাহারের দাবিতে-জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশ

প্রকাশিত:শনিবার, ১৩ আগ ২০২২ ০৭:০৮

জ্বালানী তেলের বর্ধিত মুল্য প্রত্যাহারের দাবিতে-জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশ

Manual5 Ad Code

সুরমাভিউ:-  জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গতকাল ১২ আগস্ট শুক্রবার  বিকাল সাড়ে ৪টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটি উদ্দোগে থানা কমিটির কার্যালয় হতে মিছিল  সহকারে  ইসলামপুর (মেজরটিলা) বাজার  বিক্ষোভ- সমাবেশ করে।

থানা কমিটির সভাপতি  খোকন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শাহীন আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত  সভাপতি সুরুজ আলী,  সাধারণ সম্পাদক মো ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রমজান  আলী পটু, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির অন্যতম নেতা বদরুল আজাদ, শাবিপ্রবি শাখার সুব্রদেব হাজং, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনছার আলী, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট দক্ষিণ সুরমা উপজেলা কমিটির অন্যতম নেতা আব্দুল মুমিন রাজু, প্রমুখ।

Manual4 Ad Code

সমাবেশে বক্তারা আন্তর্জাতিক বাজারে দাম কমা সত্ত্বেও সাম্রাজ্যবাদী সংস্থা আইএমএফের ঋণের শর্ত পূরণে জ্বালানী তেলের দাম বৃদ্ধি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানান। একই সাথে লাগামহীন মুল্য বৃদ্ধির  বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।  সরকার রাষ্ট্র পরিচালনায় সাম্রাজ্যবাদী লগ্নিপুজির স্বার্থে দেশী-বিদেশী ঋণ গ্রহণ করে মেগা মেগা প্রকল্পের দ্বারা অবাধ লুটপাটের মাধ্যমে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। মূলত আইএমএফের ঋণের শর্ত মেনে দেশ পরিচালনার মধ্যেই নিহিত আছে নয়াউপনিবেশিক দেশের দালাল সরকারগুলির চরিত্র। ইতিপূর্বে ইউরিয়া সার কেজিতে ৬টাকা ও ওষুধের দাম ১৩২% বৃদ্ধি করেছে সরকার।

Manual3 Ad Code

এছাড়াও মরার উপর খাড়ার ঘায়ের মত জনজীবনকে কষাঘাত করছে দ্রব্যমূল্যের অব্যাহত উর্দ্ধগতি। তেলের দাম বৃদ্ধির কারণে ইতিমধ্যে গণপরিবহন ভাড়া বৃদ্ধিসহ কৃষিতে উৎপাদন খরছ বৃদ্ধি পাবে জনজীবন ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রেই এর প্রভাব পড়বে। এছাড়াও নেতৃবৃন্দ বলেন, সামাজ্যবাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিশ্ব বাজার প্রভাব বলয় পুনর্বন্টনের প্রতিযোগিতায় তেল ও খাদ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যা ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে আরো মুর্তভাবে সামনে আসছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে তাই সাম্রাজ্যবাদ ও তার দালাল বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিক-কৃষক জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ