প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে : ড. একে আব্দুল মোমেন

প্রকাশিত:শনিবার, ১৩ আগ ২০২২ ০৭:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে : ড. একে আব্দুল মোমেন

Manual7 Ad Code

সুরমাভিউ:-  পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বৈশ্বিক মন্দার মধ্যেও বিভিন্ন উন্নত দেশের চাইতেও বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ।

তিনি শনিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর পরিচালনা পরিষদের সাথে ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

তিনি ১৫ই আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি স্টেশন ক্লাবের সদস্যবৃন্দকে দেশের আর্থসামাজিক উন্নতিতে অবদান রাখার আহবান জানান।

সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট এর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ক্লাব পরিচালনা পরিষদের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশীদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) কয়ছর আহমদ আলিছ, আব্দুল মোমিন, পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু, পরিচালক (বিনোদন) ফজলে এলাহী চৌধুরী ডালিম, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান।

Manual2 Ad Code

এছাড়াও ক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক মোহাম্মদ শফিক, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে বই উপহার দেন ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ