শিক্ষার্থীদের সাফল্য শিক্ষকদের আনন্দিত ও গর্বিত করে – প্রফেসর ঋষিকেশ ঘোষ

প্রকাশিত:শনিবার, ১৩ আগ ২০২২ ০৫:০৮

শিক্ষার্থীদের সাফল্য শিক্ষকদের আনন্দিত ও গর্বিত করে – প্রফেসর ঋষিকেশ ঘোষ

Manual4 Ad Code

সুরমাভিউ:-  এমসি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ঋষিকেশ ঘোষ বলেছেন, দীর্ঘদিন পরে পুরনো শিক্ষার্থীদের এমন সম্মিলন মানসিক সুস্থতা ও প্রশান্তির। একসময় গণিত নিয়ে পড়ালেখা করা ছিলো সবচেয়ে দুঃসাহসিক ব্যাপার। সেই সাহস যারা দেখাতে পেরেছেন, সবাই সফল হয়েছেন। শিক্ষার্থীদের সাফল্য শিক্ষকদের আনন্দিত ও গর্বিত করে। তোমাদের এমন সাফল্যে আমরা গর্বিত।

এমসি কলেজ সিলেটের গণিত বিভাগ ২০০০-২০০১ সম্মান ব্যাচের ছাত্রছাত্রীবৃন্দের উদ্যোগে ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন ও অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীনের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

Manual3 Ad Code

শুক্রবার (১২ আগস্ট) রাতে নগরীর অভিজাত একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ ও সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল।

Manual4 Ad Code

মদনমোহন কলেজের আইসিটি বিভাগের শিক্ষক মোহাম্মদ জিল্লুর রহমানের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন ও অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।

এসময় আয়োজকদের মধ্যে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মো. আবুল হাসান, কবির আহমদ, মো. আজাদ মিয়া, মো. আবুল কালাম আজাদ, এস.এম কয়েছ আহমদ, মোহাম্মদ কয়েছ আহমদ, মোহাম্মদ কয়ছর আহমদ, মো. শফিকুল ইসলাম, রাসেন্দ্র চন্দ্র তালুকদার, হোসেন আহমদ, অভিলাষ সরকার, কমল কান্তি রায়, মো. জাকির হোসেন, মো. শফিউল আলম সুমন, মো. জুবের আহমদ, মিলটন শর্মা, দীপংকর দেব, পূর্ণেন্দু বিকাশ ভট্টাচার্য, মো. শরীফ উদ্দিন, ইয়াসমিন তামান্না জামান, তামান্না ইয়াছমিন নাজমী, আফরোজা বেগম, আনোয়ার হোসেন প্রমূখ।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ