মজুরী বৃদ্ধির দাবীতে নুনছড়া ও লোভাছড়া চা-বাগানে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত:শনিবার, ১৩ আগ ২০২২ ০৩:০৮

মজুরী বৃদ্ধির দাবীতে নুনছড়া ও লোভাছড়া চা-বাগানে শ্রমিকদের বিক্ষোভ

Manual8 Ad Code

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:-  চা-শ্রমিকদের দ্বি-পাক্ষিক চুক্তি দ্রুত সময়ের মধ্যে সম্পাদন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রেক্ষাপটে ৩’শ টাকা মজুরী বৃদ্ধির দাবীতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সিলেটের কানাইঘাট উপজেলার নুনছড়া ও লোভাছড়া চা বাগানের শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচী পালন করেছেন।

Manual4 Ad Code

আজ শনিবার সকাল ১০টায় উভয় বাগানের কয়েক শতাধিক চা শ্রমিকরা ঝুলন্ত ব্রিজের পাশে মিলিত হয়ে শান্তিপুর্ণ বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে নুনছড়া ও লোভাছড়া চা বাগানের শ্রমিকরা পৃথক পৃথক মিছিল নিয়ে সমাবেশ স্থলে মিলিত হয়।

সমাবেশে নুনছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সমর সিং ছত্রী’র সভাপতিত্বে ও লোভাছড়া চা বাগানের পঞ্চয়েত কমিটির সাধারণ সম্পাদক কালোয়ার’র পরিচালনায় বক্তব্য রাখেন লোভাছড়া চা বাগানের পঞ্চয়েত কমিটির সভাপতি অরুণ বাউরী, নুনছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুরেন গোয়ালা, ভিপি সিং ছত্রী, বিরশা পাত্র, নিপেন্দ্র দাস প্রমুখ।

Manual8 Ad Code

এছাড়াও উভয় বাগানের নারী শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন রীনা গোয়ালা, রমনী পাত্র, মিনতি মাহালী। বিক্ষোভ সমাবেশে চা শ্রমিকরা বলেন তারা প্রতিদিন মাত্র ১’শ ২০টাকা মজুরীতে কাজ করেন। এতে তাদের নুন আনতে পান্তা ফুরায়। কিন্তু বর্তমানে বাজারে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি কারনে তাদের পিঠ দেয়ালে ঠেকেছে। তারা প্রায় অনাহারে দিন-যাপন করে থাকেন। তাদের মধ্যে অনেকেই টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। সেজন্য যুক্তি সংগত ভাবে তারা দৈনিক ৩’শ টাকা মজুরী বৃদ্ধির দাবী করে বলেন তাদের দ্বি-বার্ষিক শ্রমচুক্তিতে মালিক পক্ষ অনিহা ও কালক্ষেপন করে যাচ্ছে। অবিলম্বে এইসব দাবী নামা নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা চা শ্রমিক ইউনিয়নের ঘোষিত প্রতিটি আন্দোলন কর্মসূচী ঐক্যবদ্ধ ভাবে পালন করে যাবেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ