গোয়াইনঘাটে আইকন ফাউন্ডেশনের ঘর উদ্বোধন

প্রকাশিত:শুক্রবার, ১২ আগ ২০২২ ০৪:০৮

গোয়াইনঘাটে আইকন ফাউন্ডেশনের ঘর উদ্বোধন

Manual2 Ad Code

আবু তালহা তোফায়েল:-  গোয়াইনঘাটে আকস্মিক বন্যায় বিধ্বস্ত ঘর পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে আইকন ফাউন্ডেশন বাংলাদেশ।

১২ আগস্ট (শুক্রবার) বাদ জুমা গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল গ্রামে একটি বিধ্বস্ত ঘরের নির্মাণ কাজ শেষ হলে মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়।

Manual3 Ad Code

ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, আনুমানিক একলক্ষ বিশ হাজার টাকা ব্যায়ে এই ঘর নির্মাণ করা হয়। আজ এই ঘরের উদ্বোধন করলাম। আরও ১৫টি ঘর তালিকাভুক্ত আছে, আমরা খুব শীঘ্রই সে ঘরগুলো মেরামতের জন্য টিনসহ সরঞ্জামাদি পৌঁছে দেব।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সাংবাদিক আবু তালহা তোফায়েল, মাওলানা সিফাত উল্লাহ, মাওলানা শামীম আহমদ, প্রমুখ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ