বাংলাদেশ সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে যাবে ফ্লাইট: বিমান প্রতিমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার, ১২ আগ ২০২২ ০৪:০৮

বাংলাদেশ সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে যাবে ফ্লাইট: বিমান প্রতিমন্ত্রী

Manual5 Ad Code

সুরমাভিউ:-  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে রিজিওনাল হাব হিসেবে ব্যবহার করতে এ বিমানবন্দরে উন্নয়নকাজ করা হচ্ছে। ইতোমধ্যে রানওয়ে বড় করাসহ আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নতুন টার্মিনাল ভবনের কাজ চলছে।

Manual2 Ad Code

তিনি বলেন, আমরা এতদূর অগ্রসর হয়েছি যে- আগামীতে সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে ফ্লাইট যাবে।

Manual3 Ad Code

শুক্রবার ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Manual3 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন বিমান সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খান, সিলেট মহনগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ