কোম্পানীগঞ্জে মারামারিতে আহত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত:শুক্রবার, ১২ আগ ২০২২ ০১:০৮

কোম্পানীগঞ্জে মারামারিতে আহত ব্যক্তির মৃত্যু

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মারামারিতে আহত জাফর ইমাম (৪২) এর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শিলের ভাঙ্গা গ্রামের শহিদ মিয়ার ছেলে। শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

এ নিয়ে গত ৩ দিনে কোম্পানীগঞ্জে মারামারিতে ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে শিমুলতলা নোয়াগাঁও গ্রামের মোশাহিদ আলী (৬২), বৃহস্পতিবারে নভাগী গ্রামের জয়নাল মিয়া (৬০) ও শুক্রবারে জাফর ইমাম (৪২) এর মৃত্যু হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, জাফর ইমাম ও তার মামাত ভাই সাদ্দাম হোসেনের সাথে গত ২ দিন আগে মারামারি হয়। মারামারিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন জাফর ইমাম। চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পর শুক্রবার ভোর ৪ টায় তার মৃত্যু হয়। জাফর ইমামের বুকে আঘাতের চিহ্ন দেখা গেছে।

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, ভোর সাড়ে ৪ টায় আমরা খবর পেয়েছি। লাশ পোস্টমর্টেমের জন্য সিলেট প্রেরন করা হয়েছে। এটা হত্যা কি না পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। মারামারির ঘটনায় জাফর ইমামের উপর একটি মামলাও রয়েছে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ