কোম্পানীগঞ্জে রেড ক্রিসেন্ট’র ২৫০টি পরিবারের মধ্যে ৩ হাজার কেজি খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত:বুধবার, ২৭ জুলা ২০২২ ১০:০৭

কোম্পানীগঞ্জে রেড ক্রিসেন্ট’র ২৫০টি পরিবারের মধ্যে ৩ হাজার কেজি খাদ্যসামগ্রী বিতরণ

Manual3 Ad Code

সুরমাভিউ:-  রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর উদ্যোগে ও গ্রামীণফোনের সহযোগিতায় কোম্পানীগঞ্জে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০টি পরিবারের মধ্যে ৩ হাজার কেজি শুকনা খাবার, তৈল, প্লাষ্টিক চাটাই ও কিছু পরিবারের মধ্যে ত্রিপল বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

আজ মঙ্গলবার (২৭ জুলাই) কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নে খাদ্য বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শোয়েব আহমদ।

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্য্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মজির উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইছাকলস ৫ নং ওয়ার্ড মেম্বার নেছার আহমেদ, মোঃ সুহেল মিয়া মোঃ বাদসা মিয়া, মোঃ শুকুর উল্লাহ, মোঃ আবুল মিয়া প্রমূখ।

Manual1 Ad Code

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, চিনি, লবণ ও সুজি।

এ সংক্রান্ত আরও সংবাদ