মহানবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভকারী প্রবাসীদের দেশে ফেরত পাঠাবে কুয়েত

প্রকাশিত:Monday, 13 Jun 2022 01:06

মহানবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভকারী প্রবাসীদের দেশে ফেরত পাঠাবে কুয়েত

Manual4 Ad Code

ভারতে ক্ষমতাসীন দল বিজেপির নেতা-নেত্রীদের মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কুয়েত।

Manual4 Ad Code

গ্রেপ্তারের পর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এমনকি ওই প্রবাসীরা ভবিষ্যতে হয়ত আর কুয়েতে ফেরত যেতে পারবে না।

কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমস জানায়, গত শুক্রবার কুয়েতের ফাহাহিল এলাকায় জুমার নামাজের পর ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।

Manual4 Ad Code

দেশটির আইন অনুযায়ী, প্রবাসীরা কোনো ধরনের বিক্ষোভে অংশ নিতে পারেন না।

Manual6 Ad Code

ফলে শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়ার মাধ্যমে প্রবাসীরা আইন লঙ্ঘন করেছেন বলে দাবি দেশটির। ইতোমধ্যে, বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তার শুরু হয়েছে।

Manual8 Ad Code

বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে বাংলাদেশি কেউ রয়েছেন কিনা তা জানা যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ