মাদক মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন আরিয়ান, ফেঁসে যাচ্ছেন সমীর

প্রকাশিত:Saturday, 28 May 2022 11:05

মাদক মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন আরিয়ান, ফেঁসে যাচ্ছেন সমীর

Manual2 Ad Code

মাদককাণ্ডে দায়ের হওয়া মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

এখন উল্টো এ ঘটনায় ফেঁসে যাচ্ছেন ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে, যিনি আরিয়ানকে গ্রেফতার করেছিলেন। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনন্দবাজার পত্রিকার।

Manual8 Ad Code

এনসিবির চোখে আরিয়ান খান নির্দোষ। শাহরুখপুত্রের বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। চার্জশিট পেশ হওয়ার পরই নড়েচড়ে বসল কেন্দ্র।

এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে সরকার।

গত বছরের ২ অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরী কর্ডেলিয়ায় এনসিবির অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীর।

সেখান থেকেই মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান ও তার সঙ্গীদের। প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিনে ছাড়া পান আরিয়ান। তারপরও নিয়মিত এনসিবি দফতরের জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে হতো তাকে। গত শুক্রবার পেশ করা চার্জশিটে এনসিবি জানিয়েছে, আরিয়ান নির্দোষ।

Manual8 Ad Code

এর পরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সমীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে।

প্রাথমিকভাবে এই মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদসহ তদন্তের ভার ছিল এনসিবি মুম্বাই শাখার ওপর। তার নেতৃত্বে ছিলেন সমীরই। পরে ওই তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকায় তদন্তভার চলে যায় কেন্দ্র নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের (সিট) হাতে।

Manual3 Ad Code

ভুয়া তদন্ত, তদন্তে প্রভাব খাটানোসহ একাধিক অভিযোগে পদ থেকে সরতে হয়েছিল সমীরকে। এবার আরিয়ানকে চার্জশিটে নির্দোষ ঘোষণার পর শাস্তির মুখে পড়েছেন সাবেক ওই এনসিবি কর্মকর্তা।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ