ছাতকে অনুর্ধ্ব-১৭ (বালক) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত:বুধবার, ২৫ মে ২০২২ ০৮:০৫

ছাতকে অনুর্ধ্ব-১৭ (বালক) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Manual6 Ad Code

ছাতক প্রতিনিধি:-  ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ (বালক) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (মন্টুবাবুর মাঠ) টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

টুর্নামেন্টে ছাতক পৌরসভা ফুটবল দলসহ ১৩টি ইউনিয়ন ফুটবল দল অংশ গ্রহন করে। দিনব্যাপী প্রথম রাউন্ডের খেলায় নক আউট পদ্ধতিতে বাঁচাই করা ৭টি দল নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে কোয়াটার, সেমি এবং ফাইন্যাল খেলার মাধ্যমে চ্যাম্পিয়নশীপ নির্ধারন করা হবে।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, আবুল হাসনাত, ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, পৌর কাউন্সিলর হাজী ছালেক মিয়া, রশিদ আহমদ খছরু প্রমূখ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

খেলা পরিচালনা করেন রেফারী সৈয়দ আহমদ লেচু, সহকারী আব্দুস সোবহান ও জুমলাদ মিয়া। ধারাবর্ণনা শিক্ষক পাবেল আহমদ।

Manual6 Ad Code