শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ০৮:০৫

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Manual3 Ad Code

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:-  শ্রীমঙ্গল উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) বালক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

Manual8 Ad Code

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী, বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমুর রশিদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশগুপ্ত, সাবেক ফুটবলার পিযুস দত্ত, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুধু মিয়া, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিছলু আহমদ চৌধুরী, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, ভুনবীর ইউনিয়নোর চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, ৭১ টিভির জেলা প্রতিনিধি আহমদ ফারুক মিল্লাদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মহসিন, সদর ইউপি সদস্য মোঃ মানিক মিয়া, মোঃ নুরুল আমীনসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মির্জাপুর ইউনিয়ন ও কালীঘাট ইউনিয়ন। খেলাটি ০-০ গোলো ড্র হলে, ট্রাইব্রেকারে শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়ন ৩-২ গোলে কালীঘাট ইউনিয়নকে দলকে পরাজিত করে।

Manual7 Ad Code

দিনের অপর খেলায় ভূনবীর ইউনিয়ন ট্রাইব্রেকারে সিন্দুরখান ইউনিয়নকে ৪-৩ গোলে পরাজিত করে। তৃতীয় খেলায় শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ৪-০ গোলে সাতগাঁও ইউনিয়নকে এবং দিনের শেষ খেলায় পৌরসভা একাদশ মাঠে না আসায় রাজঘাট ইউনিয়ন ওয়াকওভার লাভ করে।

টুর্নামেন্টে উপজেলার মোট ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ ১০টি দল অংশগ্রহণ করে।

Manual1 Ad Code

খেলা পরিচালনা করেন মোঃ আবুল কাশেম, মিজানুর রহমান, রুমিম আহমদ, মোঃ এমাদুর রহমান, সিরাজুল ইসলাম সেলু ও সুদর্শন দাস। ধারাবিবরনীতে ছিলেন তৌহিদুল ইসলাম মিলন।

এ সংক্রান্ত আরও সংবাদ