ফ্রান্সের প্যারিসে স্থায়ীভাবে নির্মাণ হচ্ছে শহীদ মিনার

প্রকাশিত:বৃহস্পতিবার, ১২ মে ২০২২ ০৮:০৫

ফ্রান্সের প্যারিসে স্থায়ীভাবে নির্মাণ হচ্ছে শহীদ মিনার

Manual3 Ad Code

ফ্রান্স থেকে বদরুল বিন আফরুজ..

Manual8 Ad Code

রাজধানী প্যারিস শহরের স্যান্দেনিস এলাকায় প্রথমবারের মতো মহান ভাষা শহীদদের স্মরণে স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য সরকারিভাবে অনুমতি মিলেছে। বুধবার বিকেলে স্যান্দেনিস শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে শহীদ মিনার নির্বাণ কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । এসময় উপস্থিত সাংবাদিকদের কে বলা হয় শহীদ মিনারের যাবতীয় প্রশাসনিক কার্যকলাপ ও নকশা অনুমোদন সহ নির্মাণ কাজের জন্য ৯০ শতাংশ কাজ এগিয়ে গেছে বলে জানানো হয়।
শহীদ মিনারের জন্য স্থানীয় মেরি – সিটি কর্পোরেশন – থেকে জমি বরাদ্দ দেয়া হয়েছে ১২ মিটার। মূল শহীদ মিনারের নকশায় রয়েছে প্রস্থ ৬ মিটার ও উচ্চতা ৩ মিটার।
শহীদ মিনার নির্মাণের উদ্যোগ দাতা স্থানীয় বাংলাদেশী সংগঠন – এ এস বি – এর সংগঠনের প্রধান শরুফ ‍সদেইল- এই উদ্যোগ প্রসঙ্গে বলেন,তিনি তার জীবনের এই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে প্যারিসে বসবাসকারী বাংলাদেশীদের দাবি পূরণ করতে পারছেন বলে আনন্দিত ।

শহীদ মিনার নির্বাণ বাস্তবায়ন কমিটির প্রধান কাজী এনায়েত উল্লাহ বলেন উদ্দকদাতা শরুফ ‍সদেইল এবং অর্থ সম্পাদক – টি এম রেজাকে নিয়ে বিগত দিনে যেভাবে কাজ করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় কাজ করার মাধ্যমে তারা ২০২৩ সালের জানুয়ারি মাসে শহীদ মিনারের কাজ শেষ করবেন করে প্রতিশ্রুতি দেনএবং ২৩ সালের ২১ ফেব্রুয়ারি নতুন শহীদ মিনারে প্যারিসে বসবাসরত সকল বাংলাদেশীদের কে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস পালন করতে পারবেন বলে আশাবাদী।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ