ছাতকে স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রকাশিত:মঙ্গলবার, ১২ এপ্রি ২০২২ ০৮:০৪

ছাতকে স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শুরু

Manual6 Ad Code

ছাতক প্রতিনিধি:-  ছাতকে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সহায়তায় এবং জাইকার অর্থায়নে স্বাস্থ্য খাতে সম্পৃক্ত ব্যক্তিদের কোভিড ১৯ ইনফেকশন প্রিভেনসন ও কনট্রোল এবং সচেতনতায় উদ্বুদ্ধকরণ প্রশিক্ষন শুরু করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর দেবাশীষ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিক মিয়া ও ডা. সুয়েব আহমদ।

Manual8 Ad Code

বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক সত্যান্দ্র কুমার তালুকদার, জ্যোতিষ কান্তি দাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক পুলিন বিহারি দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উচ্চ মান সহকারী ও উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি অরুণ অধিকারী, উপজেলা পরিষদের সিএ জিতেন বর্মন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সসাংক শেখর দত্তসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ