ভুয়া ডিবি’র(ওসি) পুলিশের হাতে গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার, ০৬ এপ্রি ২০২২ ১১:০৪

ভুয়া ডিবি’র(ওসি) পুলিশের হাতে গ্রেপ্তার

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জের ছাতকে ডিবির ওসি পরিচয় দিয়ে কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতারনা করে আসছে একটি প্রতারক চক্র। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ওসি ও ডিবির পরিচয়কারি সন্ধানে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ টিম অভিযানে নামে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সুমন মিয়া (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর আকন্দপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র। তাকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে প্রতারনার চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য। বুধবার সকালে তাকে থানা থেকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তথ্যসূত্রে জানা যায়, আটককৃত আসামী কে থানার হাজত থেকে ছেড়ে দেয়ার কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটিচক্র। ছাতক ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার কয়েক শতাধিক মানুষ এ চত্রেুর প্রতারনার শিকার হয়েছেন। এচক্রের প্রতারণার ফাঁদে পড়েছেন ছাতক থানার বিউটি বেগম। ছাতক থানা হাজতে রাখা আসামি কে ছারিয়ে দেওয়ার কথাবলে প্রধান আসামীর স্ত্রী বিউটি বেগমের ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন দিয়েছে ভূয়া ওসি সুমন।

Manual8 Ad Code

এ সময় ফোনে জানায় থানা থেকে আসামী ছেড়ে নিতে চাইলে বিকাশের মাধ্যমে তার ব্যক্তিগত মোবাইলের নাম্বারে এক লাখ টাকা প্রদান করলে তার স্বামী আব্দুর রউফকে থানার হাজতে থেকে পুলিশ ছেড়ে দিবে। আসামীর স্ত্রী বিউটি বেগম ভূয়া ওসির মোবাইল নাম্বারে বিকাশের মাধ্যমে লাখ টাকা পাঠানোর পর পরই ভূয়া ওসির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ভূয়া ওসি ডিবির প্রতারনার সুনির্দিষ্ট তথ্য প্রমান পেয়েছে ছাতক থানা পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তার প্রথম টার্গেট হচ্ছে নারীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ঘনিষ্ঠ হয়। এরপর তাদের কাছ থেকে আদায় করতো লাখ লাখ টাকা। ভূয়া ডিবিওসি সুমনের নেতৃত্বে একটি চক্র গড়ে উঠেছে সারাদেশে।

Manual1 Ad Code

ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, জগন্নাথপুর, সিলেটের বিশ্বনাথ উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানের নারীদের সঙ্গে এ ধরনের প্রতারনা করেছে এ ভূয়া ডিবিওসি সুমন।

এছাড়া, জমি ও ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান, থানার হাজতে থেকে আসীমদের ছেড়ে দেয়া কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকাও নিয়েছে সে। ভূয়া ওসি ডিবির পরিচয় দিয়ে বিভিন্ন দোকান থেকে বাকিতে পণ্য কিনতো ওই প্রতারক। গ্রামে সহজ সরল মানুষকে মামলা ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া ছিল তার কাজ।

Manual2 Ad Code

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জওসি মাহবুবুর রহমান জানান ভুয়া ওসি ও ডিবির পরিচয় দিয়ে নারীদের সঙ্গে প্রতারণার পাশাপাশি মাদক কারবারিদের ভয় দেখিয়ে মাসোহারা টাকা আদায়ের কথাও স্বীকার করেছে প্রতারক সুমন।

এ সংক্রান্ত আরও সংবাদ