দোয়ারাবাজারে সুরমা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত:Sunday, 27 Mar 2022 10:03

দোয়ারাবাজারে সুরমা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Manual2 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ মার্চ) সন্ধায় মহব্বতপুর বাজারে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দোয়ারাবাজার উপজেলা শাখার আহ্বায়ক মাধব রায়ের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম, হাজ্বী নুর আলম, মনিরুল ইলম, আব্দুর রউফ, আব্দুল কইয়ুম, শুকুর আলী জুয়েল, নুরুল ইসলাম নাহিদ, জাকির হোসেন, জামাল উদ্দিন, শাহনুর মিয়া, সেলিম হোসেন শাহীন, মনির হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।
কর্মী সম্মেলনে নেত্রীবৃন্দ সুরমা ইউনিয়ন যুবদলকে একটি শক্তিশালী যুবদল গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ