যুব সমাজের মানসিক বিকাশের জন্য প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার আয়োজন করতে হবে- চেয়ারম্যান দিলোয়ার

প্রকাশিত:শুক্রবার, ০৪ মার্চ ২০২২ ০৫:০৩

যুব সমাজের মানসিক বিকাশের জন্য প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার আয়োজন করতে হবে- চেয়ারম্যান দিলোয়ার

Manual5 Ad Code

সদর প্রতিনিধি।।

Manual4 Ad Code

সিলেট সদর উপজেলা মংলীপার প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসরের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার বিকেলে মংলীপার মিনি ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে দিলোয়ার হোসেন বলেন, যুব সমাজকে রক্ষা করতে এবং তাদের মানসিক বিকাশের জন্য প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজন করতে হবে। সু-নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে।তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।

Manual5 Ad Code

বড়শলা নয়াবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাবিবুর রহমান পংকির সভাপতিত্বে এবং সার্ক মানবিকতার ফাউন্ডেশন এয়ারপোর্ট থানা শাখার প্রচার সম্পাদক আব্দুল করিম কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি সুনু মিয়া, মানু মিয়া, মংলিপাড় সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, মংলিপাড় সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক আরিফ হাসান, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এমদাদুল হক সোহাগ,বিশিষ্ট সমাজ সেবক গোলাম মওলা রাজন, আব্দুল নূর, সমাজসেবক গোলাম আযম জয় সহ প্রমুখ।

খেলায় আরিফ সেভেন পাওয়ার্স কে ৪ -১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন কাপ অর্জন করে সালাম ফাইটার্স।

Manual8 Ad Code