মৌলভীবাজারে আশিকুর রহমান স্মৃতি নাইট কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত:সোমবার, ২৮ ফেব্রু ২০২২ ১১:০২

মৌলভীবাজারে আশিকুর রহমান স্মৃতি নাইট কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

Manual1 Ad Code

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের শ্যামরাবাজার এলাকার গন্ডেহরীতে আশিকুর রহমান স্মৃতি গন্ডেহরী নাইট কাবাডি টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

রবিবার ২৭ ফেব্রুয়ারী রাত ৮ ঘটিকায় হাজী ফটিক মিয়ার সভাপতিত্বে ও ক্রীড়া ব্যক্তিত্ব জাকির আহমেদ রুমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সুজাত, বিশিষ্ট মুরব্বি মোখলেছুর রহমান, সাবেক ইউপি সদস্য এখলাসুর রহমান, মখলিছুর রহমান, সৈয়দ এরশাদ আলী, শফিকুর রহমান, সৈয়দ সিতু মিয়া, সাংবাদিক আজাদুর রহমান, কাপ্তান মিয়া, সাবেক ইউপি সদস্য শেখ নেছার আলী, আব্দুর রকিব, আব্দুল জলিল, কাপ্তান মিয়া, মেন্দি মিয়া, আলতাফুর রহমান, ইউকে প্রবাসী সেলিম আহমেদ, শাহজাহান সিরাজ, শামীম আহমেদ, যুক্তরাষ্ট্র প্রবাসী দোলন আহমেদ, ইউকে প্রবাসী জাবেদ আহমেদ প্রমূখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানের শুরুতে আশিকুর রহমান ও সকল ভাষা সৈনিক শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রবাসীদের, ইউপি সদস্য, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্বদের ক্রেস্ট প্রদান করা হয়।

Manual3 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন, নাইট কাবাডি টুর্ণামেন্টের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সুজাত।

Manual2 Ad Code

এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথি আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, আশিকুর রহমানের স্মৃতিতে এই টুর্নামেন্টের আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ