জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবনের দাবি উত্থাপন করলেন এমপি এম এ মালিক

প্রকাশিত:সোমবার, ০৮ জুন ২০২৬ ১০:০৬

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবনের দাবি উত্থাপন করলেন এমপি এম এ মালিক

Manual8 Ad Code

সুরমাভিউ:-  মহান জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এম এ মালিককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব।

Manual4 Ad Code

জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণ করা হবে কি-না-এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপনের মাধ্যমে তিনি দক্ষিণ সুরমার সাংবাদিক সমাজের ন্যায্য দাবি ও প্রত্যাশার প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, মাননীয় সংসদ সদস্যের এই উদ্যোগের ধারাবাহিকতায় অচিরেই দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণের কার্যক্রম বাস্তবায়িত হবে এবং সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম এক যৌথ ধন্যবাদ বার্তায় সাংবাদিকদের ন্যায্য অধিকার ও দাবি নিয়ে জাতীয় সংসদে কথা বলায় সংসদ সদস্য এম এ মালিক-কে আন্তরিক ধন্যবাদ জানান।-বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ