৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ জনের

প্রকাশিত:সোমবার, ২৭ এপ্রি ২০২৬ ০৭:০৪

৭ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ জনের

Manual1 Ad Code

সারাদেশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রাঘাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, জামালপুর ও ঠাকুরগাঁওয়ে দুইজন করে, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া ও পঞ্চগড়ে একজন করে মারা যান। এ ছাড়া আহত হয়েছেন আরো কয়েকজন।

রবিবার বিকালে গাইবান্ধাসহ সাত জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আজ বিকাল সাড়ে তিনটার দিকে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দহবন্দ গ্রামে ধান কাটার সময় বজ্রাঘাতে ৩ জন কৃষক নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

একই সময়ে সাঘাটা উপজেলায় ধানখেতে কাজ করার সময় বজ্রাঘাতে মোবার আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে ঘোড়ার গাড়ি নিয়ে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়ে মানিক মিয়া নামের এক ব্যক্তি প্রাণ হারান।

জামালপুর: জামালপুরে পৃথক স্থানে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন- সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের চরযথার্থপুর এলাকার হাসমত আলী ও মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার কড়ইচড়া গ্রামের রাজীবের স্ত্রী মর্জিনা।

Manual4 Ad Code

পুলিশ জানায়, কড়ইচড়া গ্রামে বিকেলে বাড়ির উঠানে থাকা রান্নাঘরে কাজ করছিলেন মর্জিনা। এ সময় হঠাৎ বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

Manual7 Ad Code

এছাড়াও চরযথার্থপুর এলাকায় বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন হাসমত আলী ও আনোয়ার হোসেন নামে দুই ব্যক্তি। এ সময় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে হাসমত আলীর মৃত্যু হয়। আহত হন আনোয়ার হোসেন।

Manual7 Ad Code

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রাঘাতে নারী-পুরুষসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ বিকালে উপজেলার কোষাডাঙ্গীপাড়া ও নিয়ামতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রশিদুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার দুপুরে ফসলি মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলে মারা যান। অপরদিকে কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭) বিকেলে নিজ জমির ফসল দেখতে যান। এসময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম জানান, পীরগঞ্জে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বিকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশিন গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, এদিন বিকেলে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশিন গ্রামে আব্দুল হামিদ নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎এ দিকে রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে হাসান শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাসান শেখ ওই এলাকার আব্দুল হালিম শেখের ছেলে।

নাটোর: নাটোরের সিংড়ায় বজ্রাঘাতে সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বিকালে উপজেলার ঠেংগা পাকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সম্রাট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে চলনবিলে ধান কাটছিল সম্রাটসহ আরও কয়েকজন। এ সময় বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বগুড়া: বগুড়ার গাবতলীতে বজ্রাঘাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন মুচিখালী গ্রামের বাসিন্দা মো. আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমি থেকে ছাগল আনতে যান সুমন। এ সময় আকস্মিক বজ্রাঘাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পঞ্চগড়: পঞ্চগড়ে বজ্রপাতে সোহরাওয়ার্দী (২৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মোস্তফা কামাল (৪৬) ও জাহিরুল ইসলাম (৪২) নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন। আজ বিকালে জেলার আটোয়ারী উপজেলার সোনাপাতিলা এলাকায় চা বাগানে পাতা উত্তোলনের সময় এই ঘটনা ঘটে। তাদের বাড়ি ওই এলাকাতেই। সোহরাওয়ার্দী ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।