মে দিবসে স্ববেতনে সর্বাত্নক ছুটি কার্যকরের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৩ এপ্রি ২০২৬ ০৭:০৪

মে দিবসে স্ববেতনে সর্বাত্নক ছুটি কার্যকরের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল সমাবেশ

Manual2 Ad Code

সুরমাভিউ:-  ১৪১-তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবসে খানাদানা বেতনসহ সর্বাতœক ছুটি কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে  সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-১৯৩৩)।

Manual1 Ad Code

২৩ এপ্রিল বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল নগরির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং প্রচার সম্পাদ রাশেদ আহমদ ভূইয়া’র পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন ও সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা রুহুল আমিন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মনির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, বাবনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক হাবিব হোসেন সেহান, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি আলীম উদ্দিন, মেডিকেল আঞ্চলিক কমিটির আহবায়ক মো. শাহজাহান মিয়া ও মে দিবস উদযাপন কমিটির অন্যতম নেতা সোহেল আহমদ জিল্লুল।

Manual8 Ad Code

বক্তারা বলেন মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারাবিশ্বের শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতি প্রকাশের দিন। দেশের অন্যান্য সরকারী-বেসরকারী সেক্টরের শ্রমিক-কর্মচারীদের ন্যায় মে দিবসের দিন হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের ছুটি প্রদানের আইন থাকলেও হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদেরকে আইনগত অধিকার হতে বঞ্চিত করা হয়। খানাদানা বেতনসহ মে দিবসের দিন মালিকরা শ্রমিকদের ছুটি দিতে নানা টালবাহানা করে থাকেন। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মালিক, মালিক সমিতিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে এ ব্যাপারে অবগত করলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়না।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ