৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২২ এপ্রি ২০২৬ ০৯:০৪
সুরমাভিউ:- দেশব্যাপী বিভিন্ন শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা এবং ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে সিলেটে এক বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২ ঘটিকায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে বিক্ষোভ মিছিল সফল করার আহ্বান জানিয়েছেন—সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত ছাত্রদল রাজপথে থেকে প্রতিহত করবে।
Helpline - +88 01719305766