সাবেক ছাত্রদল নেতা কাদের আজাদ-এর মৃত্যুতে সিলেট মহানগর ও জেলা যুবদলের শোক

প্রকাশিত:বুধবার, ২২ এপ্রি ২০২৬ ০৮:০৪

সাবেক ছাত্রদল নেতা কাদের আজাদ-এর মৃত্যুতে সিলেট মহানগর ও জেলা যুবদলের শোক

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাদের আজাদ-এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর ও জেলা যুবদলের নেতৃবৃন্দ। গত ২০ এপ্রিল সোমবার রাত সাড়ে ১১টায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।

Manual6 Ad Code

বুধবার (২২ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সহযোদ্ধা কাদের আজাদ-এর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীকে হারালাম। তাঁর মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের মতো আমরাও গভীরভাবে সমব্যথী।

Manual8 Ad Code

নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাত নসিবের দোয়া করেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের এই কঠিন শোক সইবার ধৈর্য প্রদানের তৌফিক কামনা করেন। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ