শিক্ষামন্ত্রীর কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

প্রকাশিত:বুধবার, ১৫ এপ্রি ২০২৬ ০৭:০৪

শিক্ষামন্ত্রীর কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেটের শিক্ষা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের দাবী জানিয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১৫ এপ্রিল বুধবার সকালে নগরীর জালালাবাদ গ্যাস ভবনে শিক্ষামন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

Manual6 Ad Code

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন ত্রাণ কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও গণদাবী ফোরামের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

স্মারকলিপিতে উত্থাপিত দাবীগুলো হচ্ছে- সিলেটে প্রকৌশল বিশ^বিদ্যালয় ও ইসলামী বিশ^বিদ্যালয় স্থাপন, মৌলভীবাজারে পাবলিক বিশ^বিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, শমসের নগর বিমানবন্দরে এ্যাভিয়েশন বিশ^বিদ্যালয়, জালালাবাদ সেনানিবাসে আর্মস ফোর্সেস মেডিকেল কলেজ স্থাপন, আর্মি ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিসস্ট্রেশনকে সম্প্রসারণ করে সামরিক বিশ^বিদ্যালয়ে রূপান্তর, সিলেট গার্লস ক্যাডেট কলেজ, পর্যটন বিশ^বিদ্যালয় স্থাপন, সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করা, এমসি বিশ^বিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয়ে রূপান্তর, সিলেটে সার্ভে প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন, অটিস্টিক একাডেমী স্থাপন, প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল ও কলেজ, সরকারি বিশ^বিদ্যালয়  কলেজ, মাদরাসায় অনার্স কোর্স চালু, সিলেটের নাগরী লিপি ও ভাষাকে আঞ্চলিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা, সিলেট বিভাগীয় ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ কলেজে অনার্স কোর্স চালু করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর শূন্য পদ দ্রুত পূরণ, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বিভাগের সকল অফিস ও দপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ কালে সিলেট বিভাগের স্থায়ী অধিবাসী নিয়োগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত সংস্কার করার জোর দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ