জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরীর সাথে ওলামা দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত:সোমবার, ০৬ এপ্রি ২০২৬ ০৭:০৪

জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরীর সাথে ওলামা দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা শাখা ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের হযরত শাহপরান রঃ থানাধিন সামাজিক সংগঠন ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

৬ এপ্রিল সোমবার দুপুরে জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা শাখার ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিনের নেতৃত্বে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে ওলামা দল ও সামাজিক সংগঠন ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। জেলা পরিষদের প্রশাসক কথাগুলো ধৈর্য্য সহকারে শুনেন এবং সরকার ও নিজের পক্ষ থেকে সামাজিক ও এলাকার উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওলামা দল সিলেট জেলা শাখার সদস্য ও ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রাসেল আহমদ, বিশিষ্ট সমাজসেবী শামীম আহমদ লস্কর, কানাইঘাট উপজেলা ওলামা দলের আহবায়ক আলহাজ্ব মাওলানা বিলাল আহমদ চৌধুরী, সিলেট জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর সাধারণ সম্পাদক মাহবুব হোসেন বুলবুল, সমাজসেবী মোঃ আলী প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

নেতৃবৃন্দ বলেন, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের নির্মাণ কাজের জন্য গত ২০১৪ ইং সালে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আবুল কাহের চৌধুরী শামীম ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করেছেন। যা সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী এখনো কৃতজ্ঞতার সাথে স্মরণ করছেন। আগামীতেও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এর নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ