নবাগত আইনজীবীদের ‘সাফল্য উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়

প্রকাশিত:রবিবার, ০৫ এপ্রি ২০২৬ ০৭:০৪

নবাগত আইনজীবীদের ‘সাফল্য উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়

Manual1 Ad Code

সুরমাভিউ:-  অ‍্যাডভোকেটশিপ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে সিলেট অঞ্চলের এবিসি ল’ প্রফেশনালস, সিলেট’র শিক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের সবাইকে নিয়ে ‘সাফল্য উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান’ শিরোনামে গতকাল ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ শনিবার এবিসি ল’ প্রফেশনালস, সিলেট কর্তৃক আয়োজন করা হয়।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এমসিকিউ- রিটেন-ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করে এমন গৌরবময় সাফল্যে এবিসি পরিবার সত্যিই আনন্দিত ও গৌরবান্বিত। এবিসি পরিবারের সদস্যদের অর্জিত সাফল্য এবং প্রত‍্যাশিত বিজয়কে সম্মিলিতভাবে উদযাপন করতেই এবিসি-তে এক অনুষ্ঠানের আয়োজন।

Manual4 Ad Code

এবিসি ল’ প্রফেশনালস, সিলেট’র শিক্ষার্থী হিসেবে এ যাত্রায় অ‍্যাডভোকেটশিপ পরীক্ষায় অংশ নিয়ে ২০২৬ খ্রিষ্টাব্দে ঘোষিত ফলাফলে সর্বসাকূল‍্যে ৪৩জন চূড়ান্তভাবে পাশ করে আইনজীবী হয়েছেন। মূলত নবাগত আইনজীবীদের কৃতিত্বপূর্ণ সাফল্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট জেলার সাবেক পাবলিক প্রসিকিউটর ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের সদস্য প্রখ্যাত আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব।

Manual2 Ad Code

নবাগত আইনজীবীদের ‘সাফল্য উদযাপন ও সংবর্ধনা’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এবিসি ল’ প্রফেশনালস’র প্রতিষ্ঠাতা, আইনজীবী ও আইনের শিক্ষক মোহাম্মদ মনির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- এবিসি’র শিক্ষক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী দিদার আহমেদ।অনুষ্ঠান শুরু হওয়ার পর এবিসি’র নিয়মিত শিক্ষক- অ‍্যাডভোকেট মো. আরিফুর রহমান প্রতিষ্ঠানের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন। পরে নবাগত আইনজীবীদের একে একে ফুল দিয়ে বরণ করা হয়।

নবাগত ৪৩জন আইনজীবীদের মধ‍্যে বক্তব্য রাখেন- আফজাল হোসাইন সোহেল, রুহানা বেগম, মাধুরী ভৌমিক, মিনাক্ষী রানী দে, পূর্ণিমা বিশ্বাস প্রিয়া, সুফিয়া বেগম, সুজানা বেগম, সাইদুল ইসলাম, তাহেরা বেগম, পারভেজ আহমেদ, বিপাশা দেব বৃষ্টি, স্বপ্না বেগম, ফয়সল মাহমুদ, সত‍্যন্দ্র দে রিংকু, আব্দুল করিম, আব্দুর রাহাদ জাবেদ, শেখ তৌকির আহমেদ, সুদীপ রায়, রেদয়ান আদীব, শুভ চন্দ্র নাথ, মোহাম্মদ সাহিদ আলী, খায়রুল ইসলাম প্রমুখ।

Manual8 Ad Code

নবাগত আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা, বরণ ও পরীক্ষায় পাশ করেছেন মর্মে প্রত‍্যেকের অনুভূতি প্রকাশসূচক বক্তব্য শেষে, এবিসি’র শিক্ষক ও অ‍্যাডভোকেট সামসুল আবেদীন, বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব।
প্রধান আলোচক হিসেবে নবাগত আইনজীবীদের উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন- সিলেট অঞ্চলের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন- আইনপেশা একটি মহৎ ও মহান পেশা। সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। কঠোর পরিশ্রম ও নীতি-নৈতিকতা মেনে ওকালতি করতে হবে। ধৈর্য্য ধরে পেশা পরিচালনা করলে, একদিন সফলতা আসবে। আইনের ব‍্যাখ‍্যা বিশ্লেষণ ও আইন পেশা পরিচালনার জন্যে রিপোর্টেড মামলার সিদ্ধান্ত বিষয়ে জানতে হবে। নিয়মিত ল’ জার্নাল অর্থাৎ ডিএলআর, বিএলডি ইত্যাদি পড়তে হবে। তাছাড়া তিনি নবাগত আইনজীবীদের বেয়ার অ‍্যাক্ট পড়ার জন্যে বিষয়েভাবে উল্লেখ করেন। তিনি নবাগতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।

Manual3 Ad Code

‘সাফল্য উদযাপন ও সংবর্ধনা’ অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন- এবিসি’র প্রতিষ্ঠাতা ও আইনের শিক্ষক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। অনুষ্ঠানের এ পর্বের শেষে নবাগত আইনজীবীদের উদ্যোগে তাদের অর্জিত সফলতা উপলক্ষে একটি কেক কাটা হয়। সবাইকে নিয়ে কেক কাটেন বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। তাছাড়া নবাগত আইনজীবীদের পক্ষ থেকে এবিসি’র শিক্ষক মণ্ডলীদের সৌজন্য উপহার প্রদান করা হয়। পরিশেষে সম্মিলিতভাবে ফটোসেশন করে অনুষ্ঠান শেষ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ