চাঁদাবাজি বন্ধ না হলে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলবো: জামায়াত আমির

প্রকাশিত:বুধবার, ২৫ ফেব্রু ২০২৬ ০৮:০২

চাঁদাবাজি বন্ধ না হলে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলবো: জামায়াত আমির

Manual2 Ad Code

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দেবো । জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাবো।

Manual1 Ad Code

‎তিনি আরো বলেন, আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলবো এবং আপনাদের অধিকার আদায় করে ছাড়বো। ঢাকা-১৫ আসনকে একটা মডেল আসন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

দেশব্যাপী শুরু হওয়া চাঁদাবাজির কারণে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করেন, তা না হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলবো।

বুধবার জামায়াতে ইসলামী কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে মিরপুরে মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

‎‎ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ ৫৪ বছরে অনেক আদর্শ দেখেছে কিন্তু ইসলামী আদর্শের শাসন দেখার সৌভাগ্য এদেশের মানুষের হয়নি। তিনি জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত ট্যাক্সমুক্ত গাড়ী ও সরকারি প্লট গ্রহণ না করা ও প্রবাসীদের মৃতদেহ সম্মানের সঙ্গে দেশে আনার প্রতিশ্রুতিকে অনুসরণ করার জন্য সরকারি দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। যৌথভাবে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মহানগরী মজলিশে শুরা সদস্য ও কাফরুল দক্ষিণ ও উত্তর থানার সেক্রেটারি যথাক্রমে মু. আবু নাহিদ ও মো. আশিকুর রহমান।

‎সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং একটি অর্থপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখবে।

Manual6 Ad Code

‎‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, মহানগরী কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ মু. আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানার আমির মো. রেজাউল করিম, কাফরুল জোন টিম সদস্য মো. জসিমুদ্দিন, আলাউদ্দিন মোল্লা, নাজমুল হাসান খান, মুফতি মাসুদুর রহমান, থানার কর্মপরিষদ সদস্য আবুল বাশার, সালাউদ্দিন শাহিন, পরশ আব্দুল্লাহ, মোস্তফা গাউসুল আজম, শহিদুল্লাহ বেপারী, মেসবাহ উদ্দিন মাহিন, ছাত্রশিবিরের নেতার, ওলামা ও যুবপ্রতিনিধিসহ স্থানীয় নেতারা। ইফতার মাহফিলে সমাজের গণ্যমান্য ব্যক্তিক সহ এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ