ভরসা আর পরিবর্তনের প্রত্যয়ে প্রস্তুত হাতপাখা পরিবার : মাহমুদুল হাসান

প্রকাশিত:বুধবার, ০৪ ফেব্রু ২০২৬ ০৬:০২

ভরসা আর পরিবর্তনের প্রত্যয়ে প্রস্তুত হাতপাখা পরিবার : মাহমুদুল হাসান

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:-  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)-এর নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশে সিলেট-১ এর প্রধান নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন পরিচালনা কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Manual3 Ad Code

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি ছাত্র আন্দোলন সিলেট মহানগর , যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনসহ সকল সহযোগী সংগঠনের ঊর্ধ্বতন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তাঁরা চলমান গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ ও সাংগঠনিক সমন্বয় নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে সভাপতিত্বকারী হাতপাখা প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন,“এই নির্বাচন শুধু একটি পদ অর্জনের লড়াই নয়, এটি সিলেটবাসীর অধিকার ও ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম। সকল সহযোগী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”

নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে সিলেট-১ আসনের প্রতিটি এলাকা ও শ্রেণিপেশার মানুষের কাছে হাতপাখার বার্তা পৌঁছে দিতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

Manual4 Ad Code

বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মীরা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ