আমরা কারো দাসত্ব করব না, নিজেরাই এগিয়ে যাব: আরিফুল হক চৌধুরী

প্রকাশিত:শুক্রবার, ২৩ জানু ২০২৬ ০৭:০১

আমরা কারো দাসত্ব করব না, নিজেরাই এগিয়ে যাব: আরিফুল হক চৌধুরী

Manual8 Ad Code

সুরমাভিউ:-  বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশ মাতা, আপসহীন নেত্রী দেশ-মাটি ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাঁরা কখনো কারো কাছে মাথানত করেননি। আমরা কারো দাসত্ব করব না, নিজেরাই এগিয়ে যাব। যারা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পথ চলে, তারা কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না।

শুক্রবার (২৩ জানুয়ারী-২০২৬) কোম্পানীগঞ্জ উপজেলার  ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় ও টুকেরবাজারে গণসংযোগ, পথসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী আরো বলেন, দাসত্বের শৃঙ্খল আমাদের চিন্তাকে বন্দি করে রাখে, আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আমরা কোনো শক্তির করুনায় চলতে চাই না। আমাদের শক্তি হলো আমাদের ঐক্য, আর আমাদের লক্ষ্য হলো একটি স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাবান ভবিষ্যৎ, উন্নয়নশীল দেশ গড়া।

Manual4 Ad Code

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এক নতুন বাংলাদেশ গড়তে চাই। বিএনপি যতবার ক্ষমতায় গেছে এদেশের মানুষের ভাগ্য উন্নয়সহ সার্বিক উন্নয়ন হয়েছে। ধানের শীষ গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। দেশ ও মানুষের জন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।

Manual3 Ad Code

পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিল্লোর রহমান, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর,  কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সভাপতি হাজী আব্দুর রকীব, সওকত আলী বাবুল, এডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, জমিয়তে উলামা ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলার সহ-সভাপতি মাওলা সুহেল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ৬নং দক্ষিণ রণীখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক কয়েস আহমদ, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন প্রমুখ।

Manual8 Ad Code

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি  অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।

এ সংক্রান্ত আরও সংবাদ