সিকৃবিতে ফ্যাসিস্ট সহযোগীদের পক্ষে মানববন্ধন, মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশিত:শুক্রবার, ২৩ জানু ২০২৬ ০৫:০১

সিকৃবিতে ফ্যাসিস্ট সহযোগীদের পক্ষে মানববন্ধন, মিশ্র প্রতিক্রিয়া

Manual3 Ad Code

সুরমাভিউ:-  ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট সরকারের অনুসারী শিক্ষকদের হেনস্থার ঘটনার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন নিয়ে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Manual8 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক – কর্মকর্তা -কর্মচারী ও ছাত্রছাত্রী জানান, ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী যে সকল শিক্ষক প্রকাশ্যে জুলাই আন্দোলনের বিরোধিতা করেছে, জুলাই আন্দোলনের সময় যারা দলীয় ছাত্রদের লেলিয়ে দিয়ে আন্দোলনকারীদের ওপর অন্যায়ভাবে নির্যাতন করেছিল তাদের পক্ষাবলম্বন করে জাতীয়তাবাদের ব্যানারে সিকৃবিতে যে মানববন্ধন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এর মাধ্যমে প্রকারান্তরে ফ্যাসিস্টদের কর্মকাণ্ডকে সমর্থন করা হয়েছে। তারা বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক, মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিষ্ঠাকালীন আহবায়ক, ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের উপর গুলির নির্দেশদাতা সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন হলুদ দলের নেতা, জুলাই আন্দোলনের বিরোধিতাকারী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ ও চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সময়কার একটি মামলার আসামি, ফ্যাসিবাদের সহযোগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারি অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর পক্ষাবলম্বন করে অনুষ্ঠিত মানববন্ধন কোনভাবেই কাম্য নয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ