শ্রমজীবী মানুষের আস্থায় হাতপাখা, সিলেট-১ এ গণসংযোগে উচ্ছ্বাস

প্রকাশিত:শুক্রবার, ২৩ জানু ২০২৬ ০৩:০১

শ্রমজীবী মানুষের আস্থায় হাতপাখা, সিলেট-১ এ গণসংযোগে উচ্ছ্বাস

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:-  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)-এর নির্বাচনী প্রচারণা ক্রমেই বেগবান হচ্ছে। প্রচারণার দ্বিতীয় দিনে শুক্রবার সকালে সিলেট সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সোবানীঘাট কাঁচাবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

Manual7 Ad Code

গণসংযোগকালে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন। এ সময় তিনি লিফলেট বিতরণ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, “জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করেছে। সিলেট-১ আসনের সম্মানিত ভোটারদের সমর্থন পেলে ইনশাআল্লাহ একটি কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”

Manual3 Ad Code

গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষ অংশ নেন। তারা হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

Manual4 Ad Code

নেতৃবৃন্দ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম আরও জোরদার করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ