সবাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে, কারো প্রতি বিরূপ আচরণ করা যাবে না: জামায়াত আমির

প্রকাশিত:বুধবার, ১৪ জানু ২০২৬ ০৬:০১

সবাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে, কারো প্রতি বিরূপ আচরণ করা যাবে না: জামায়াত আমির

Manual6 Ad Code

জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ এক সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা, ধৈর্য ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Manual8 Ad Code

তিনি বলেন, “এ সময়ে কারো প্রতি কোনো ধরনের বিরূপ আচরণ থেকে বিরত থাকতে হবে।”

Manual4 Ad Code

বুধবার (১৪ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, “বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।”

Manual4 Ad Code

 ডা. শফিকুর রহমানের পোস্ট


তিনি আরো বলেন, “সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে।”

পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, “আমাদের উদ্দেশ্য—একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি, আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেব, ইনশাআল্লাহ।”

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ