সিকৃবির সাথে পূবালী ব্যাংকের কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

প্রকাশিত:সোমবার, ০৫ জানু ২০২৬ ০৬:০১

সিকৃবির সাথে পূবালী ব্যাংকের কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং পূবালী ব্যাংক পিএলসি এর মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ৫ জানুয়ারি (সোমবার) সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স রুমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং পূবালী ব্যাংক পিএলসি এর মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Manual6 Ad Code

পূবালি ব্যাংকের সিলেট প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার চৌধুরী মো: শফিউল হাসানের সভাপতিত্ত্বে সমঝোতা চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধানগণ, পূবালী ব্যাংক পি এল সি এর কার্ড ডিভিশন প্রধান এন এম ফিরোজ কামাল এবং সিলেট পূর্ব, পশ্চিম ও মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় উভয় পক্ষ সম্ভাব্য যৌথ কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। এসময় সিকৃবি’র ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, সহজ ব্যাংকিং ও সবার জন্য সহজ সেবা সময়ের দাবি। আমরা চাই এমন একটি ব্যাংকিং ব্যবস্থা, যেখানে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই স্বাচ্ছন্দ্যে ও ঝামেলাহীনভাবে সেবা গ্রহণ করতে পারবেন। হিসাব খোলা, বেতন-ভাতা ও শিক্ষার্থীদের স্টাইপেন্ড গ্রহণ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং, এটিএম ও কার্ড সেবা সবকিছু যেন হয় আরও সহজ, দ্রুত ও নিরাপদ।

ত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এবং সিকৃবি পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. সুলতান আহমেদের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুবালি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, পূবালি ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, সিলেটের জেনারেল ম্যানেজার, চৌধুরী মো. শফিউল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

Manual5 Ad Code

সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, বহিরাঙ্গন পরিচালক প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিতালী দাস, আইডিই বাংলাদেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ প্রধান মোহাম্মদ আফজাল হোসেন চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আরিফুল ইসলাম, টেকনিক্যাল স্পেশালিস্ট আফসানা ইসলাম আশা, শাইমা আরজুমান শাহিন, আশরাফুল আলম, ফিল্ড টিম লিডার শাহ মামুনুল আহাদ।

আজকে পুবালী ব্যাংক পি এল সি কর্তৃক আয়োজিত Co-Braned Credit এর MoU Signature অনুষ্ঠানে উপস্থিত আছেন পুবলী ব্যংক পি এল সি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা ব্যবস্থাপক জনাব চৌধুরী মোঃ মাফিউল হাসান, আরো উপস্থিত আছেন পুবালী ব্যাংক পি এল সি এর কার্ড ডিভিশন প্রধান জনাব এন এম ফিরোজ কামাল ও সিলেট পূর্ব, পশ্চিম ও মৌলভীবাজার অঞ্জলের অঞ্চল প্রধানগণ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ