নান্দনিক পরিবেশে সুরমা নদীর বুকে ভাসমান ‘ওয়েভ পয়েন্ট ক্যাফে’র উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ জানু ২০২৬ ০৭:০১

নান্দনিক পরিবেশে সুরমা নদীর বুকে ভাসমান ‘ওয়েভ পয়েন্ট ক্যাফে’র উদ্বোধন

Manual8 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও একধাপ এগিয়ে নিতে সুরমা নদীর বুকে নান্দনিক পরিবেশে ভাসমানভাবে উদ্বোধন করা হয়েছে ‘ওয়েভ পয়েন্ট ক্যাফে’।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঘাসিটুলা মজুমদারপাড়ার ৪নং রোডের পশ্চিমপাশে সুরমা নদীর তীরে এই ব্যতিক্রমধর্মী ক্যাফেটির উদ্বোধন করা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা বলেন, নদীর উপর ভাসমান এই ক্যাফে শুধু খাবারের স্থান নয়, বরং এটি প্রকৃতি উপভোগের এক অনন্য অভিজ্ঞতা। এ ধরনের উদ্যোগ সিলেটকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। যারা এখানে খেতে ও সময় কাটাতে আসবেন, তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা।

ক্যাফের পরিচালকদের পক্ষ থেকে জানানো হয়, সুরমা নদীর সৌন্দর্যকে অক্ষুন্ন রেখে আমরা এমন একটি ক্যাফে গড়ে তুলেছি, যেখানে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে নিশ্চিন্তে সময় কাটানো যাবে। গ্রাহকদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি মাহবুব কাদির শাহী।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ সমাজ কল্যাণ সম্পাদক ও ১০নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ লোকমান, সিলেট মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, সিলেট মহানগর বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক মো. জালাল উদ্দিন শামী, কোতোয়ালী থানা যুবদলের যুগ্ম সম্পাদক মো. খলিল, বিজনেস পাটনার আব্দুস শহিদ, মো. মোরশেদুর রহমান কাদির, খলিলুর রহমান, মো. বাবলু মিয়া প্রমুখ।

Manual4 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ