মহাসমাবেশ বাস্তবায়নে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ২৭ ডিসে ২০২৫ ১২:১২

মহাসমাবেশ বাস্তবায়নে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

সুরমাভিউ:-  রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে উদ্বেগ, উৎকন্ঠা নিরসনে জনগণকে সামাজিক উদ্বুদ্ধকরণ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার রাতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে আব্দুস সালাম, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলাম। এছাড়াও মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য, থানা আমীর ও বিভাগীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সভায় নেতৃবৃন্দ বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ব্যতিত রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে যেই উদ্বেগ, উৎকন্ঠা সৃষ্টি হয়েছে তা দূর করা সম্ভব নয়। সরকারের ওপর জনগণের আস্থা বজায় রাখতে হলে অবশ্যই শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নতুবা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন করা যাবে না। তাই আগামি ০৩ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য মহাসমাবেশে দলমত নির্বিশেষে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণমানুষের ৩ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

Manual7 Ad Code

উল্লেখ যে সভা শেষে, মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের সার্বিক বিষয়ে আলোচনা শেষে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দায়িত্বশীলদের মাঝে দায়িত্ব বন্টন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ