আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হচ্ছে আজ

প্রকাশিত:মঙ্গলবার, ০৯ ডিসে ২০২৫ ১১:১২

আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হচ্ছে আজ

Manual4 Ad Code

আন্দোলনরত ৮ দলের এক লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদেরের সভাপতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে-জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রচার-প্রচারণা চালানো হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বিজয় দিবস উপলক্ষ্যে প্রত্যেক দল পৃথক কর্মসূচি পালন করবে। দলগুলোর কার্যক্রম বেগবান করতে জেলা ও উপজেলাভিত্তিক লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮ দলভুক্ত দলগুলোর মধ্যে আসন সমঝোতার আলোচনা আজ থেকে শুরু হবে।

Manual7 Ad Code

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ৮ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার ও সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ