খালেদা জিয়ার সুস্থতা কামনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

প্রকাশিত:রবিবার, ৩০ নভে ২০২৫ ০৮:১১

খালেদা জিয়ার সুস্থতা কামনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ।

শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

Manual2 Ad Code

চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ লিখেছেন, আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ, সরকার, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি।

Manual3 Ad Code

তিনি আরও লিখেছেন, বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজনস্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকাও আমরা গভীরভাবে মূল্যায়ন করি।

Manual3 Ad Code

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শেহবাজ শরীফ বলেন, ‘আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি, যাতে আপনি আপনার দল ও আপনার মহান জাতির জন্য সাহস ও পথনির্দেশনার উৎস হিসেবে সেবা অব্যাহত রাখতে পারেন।’

Manual2 Ad Code

শেষে লিখেন, অনুগ্রহ করে, আমার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা গ্রহণ করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ