সিলেটে কিশোরদের বিরোধ, তপু খুন

প্রকাশিত:শুক্রবার, ২৮ নভে ২০২৫ ০৬:১১

সিলেটে কিশোরদের বিরোধ, তপু খুন

Manual3 Ad Code

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকায় এক কিশোর খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত কিশোরের নাম শাহ মাহমুদ হাসান তপু (১৭)। তিনি এয়ারপোর্ট থানাধীন ইলাশকান্দি বাদামবাগিচার উদয়ন ৪০/২ আবাসিক এলাকার শাহ এনামুল হকের ছেলে।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মো. তারেক আহমেদ।

Manual2 Ad Code

তিনি জানান, কিশোরদের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি গ্রুপের প্রধান এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসানের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অপর গ্রুপের তপু মারাত্মক আহত হন। তাকে আত্মীয়স্বজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শুক্রবার সকাল ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ অভিযান চালিয়ে প্রধান জাহিদসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- নগরীর কোতোয়ালী থানাধীন লোহারপাড়া এলাকার আব্দুল মনিরের ছেলে মো. অনিক মিয়া ও মো. বশিরুল ইসলামের ছেলে মো. জুনেদ আহমদ।

লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ