লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : মুহাম্মদ মুনতাসির আলী

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ নভে ২০২৫ ০৯:১১

লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : মুহাম্মদ মুনতাসির আলী

Manual2 Ad Code

সুরমাভিউ:-  খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গঠনে জুলাই সনদের বাস্তবায়ন অপরিহার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট এবং নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবেনা।”

Manual2 Ad Code

চলমান আন্দোলনরত ৮দল ঘোষিত ৫ দফা দাবিতে আগামী ৬ ডিসেম্বর সিলেটে বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার এক যৌথ নির্বাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

আজ ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২টায় পূর্ব জিন্দাবাজারস্থ একটি হলে খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে ও মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব ডা. এএ তাওসিফ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান।

Manual4 Ad Code

সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহ-সভাপতি সাখাওয়াত হোসাইন মোহন, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজর আলী, মুহাম্মদ শামসুল ইসলাম, মহানগর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ডা. মুহাম্মদ ফয়জুল হক, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, হবিগনজ জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম জাকি, মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ প্রমুখ।

সভায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আগামী ৬ ডিসেম্বর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আন্দোলনরত ৮দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে বিস্তারিত সাংগঠনিক পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়।

Manual8 Ad Code

কর্মসূচির মধ্যে রয়েছে ৫দফা দাবি ও গণভোটের পক্ষে জনসচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং মহানগর ও উপজেলা পর্যায়ে প্রচার মিছিল পালন করা। এ সকল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আগামী ৬ ডিসেম্বর বিভাগীয় সমাবেশ সফল করে তুলার জন্য সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহবান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ