বেগম জিয়ার সুস্থতা কামনা করে দক্ষিণ সুরমায় দোয়া মাহফিল

প্রকাশিত:মঙ্গলবার, ২৫ নভে ২০২৫ ০৬:১১

বেগম জিয়ার সুস্থতা কামনা করে দক্ষিণ সুরমায় দোয়া মাহফিল

Manual2 Ad Code

সুরমাভিউ:-  বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দক্ষিণ সুরমায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে তেতলী ইউনিয়নের শাহ আনোয়ার মাদরাসাতুল মদীনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এতে দলীয় নেতাকর্মী, সামাজিক নেতৃবৃন্দ ও মাদরাসার এতিম শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য খতমে কুরআন অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের আগে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে এম এ মালিক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করে যাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে তিনি নানা জটিল রোগে আক্রান্ত। নানা প্রতিকূলতা ও চিকিৎসাগত প্রতিবন্ধকতার মধ্যেও তিনি অসীম ধৈর্যের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। আজ আমাদের মা খালেদা জিয়া অসুস্থ। আল্লাহ তায়ালা শিফা দানকারী। তিনি চাইলে সবচেয়ে কঠিন রোগও সহজে দূর করে দিতে পারেন। তিনি সকলকে আন্তরিকতার সঙ্গে উনার সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার আহবান জানান।

Manual4 Ad Code

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সহ সাংগঠনিক সম্পাদক শেখ জাকির হোসেন ও যুবদল নেতা শিপলু ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ