জৈন্তাপুরে জনতার দলের কার্যালয় পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

প্রকাশিত:রবিবার, ২৩ নভে ২০২৫ ১০:১১

জৈন্তাপুরে জনতার দলের কার্যালয় পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের জৈন্তাপুর উপজেলায় জনতার দল এর কার্যালয় পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রোববার (২৩ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদাল হোসেন আফজলসহ অন্যান্য নেতৃবৃন্দ এ কার্যালয় পরিদর্শন করেন।

Manual3 Ad Code

পরিদর্শনকালে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদাল হোসেন আফজল বলেন, জনতার দলের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল শামিম কামালের আদর্শে ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খানের নেতৃত্বে জনতার দল বিশ্ব দরবারে সুপরিচিত লাভ করবে।

জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামিম কামাল (অব.)-এর দূরদর্শী নেতৃত্ব এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খানের সংগ্রামী দিকনির্দেশনায় আমাদের দল খুব অল্প সময়েই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা বিশ্বাস করি, জাতির সমস্যাগুলো সমাধানে জনতার দল একটি ইতিবাচক ও বাস্তবসম্মত রাজনীতি উপহার দেবে। সামনে জাতীয় রাজনৈতিক অঙ্গনে জনতার দল আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে, এটাই আমাদের প্রত্যাশা।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা আহবায়ক আব্দুর রব, সিলেট এয়ারপোর্ট থানা আহবায়ক সুনাফ আলী, সাধরণ সম্পাদক আখলাকুর রহমান, ময়ুর উদ্দিন, জয়নাল উদ্দিন, আব্দুল্লাহ বারিক, এনাম ফারুক, আমির হোসেন, আব্দুল মতালিফ, আব্দুল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ