কাল দেশে আসছে না দ্বীপের মরদেহ

প্রকাশিত:সোমবার, ১৭ নভে ২০২৫ ০৯:১১

কাল দেশে আসছে না দ্বীপের মরদেহ

Manual5 Ad Code

মালয়েশিয়ায় উচ্চ শিক্ষায় গিয়ে মারা যাওয়া সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ আগামীকাল মঙ্গলবার দেশে আসার কথা থাকলেও শেষমূহূর্তে তা বাতিল হয়েছে।

ফ্লাইটজনিত ত্রুটির কারণে কাল দ্বীপের মরদেহ দেশে আসছে না বলে জানিয়েছেন তার ছোট ভাই দিবাকর দাস ধ্রুব।

সোমবার রাতে ধ্রুব ফেসবুকে লিখেন- ‘ভাই দেশে আসার আপডেট!
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি—আমার ভাই দ্বীপংকর দাশ দ্বীপ-এর ফ্লাইটের টিকিট নিশ্চিত করার পর আমরা ভেবেছিলাম, আগামী মঙ্গলবারই সে গ্রামের বাড়িতে পৌঁছাবে। কিন্তু হঠাৎ ফ্লাইটজনিত জটিলতার কারণে এই মঙ্গলবারেও আমার ভাই দেশে আসতে পারছে না।
নতুন সময় ও তারিখ খুব শিগগিরই জানিয়ে দেবো।
আপনাদের আর আমাদের অপেক্ষার প্রহর আবারও দীর্ঘ হলো…।’

Manual4 Ad Code

এরআগে রোববার (১৬ নভেম্বর) রাতে ফেসবুকে ধ্রুব জানিয়েছেলিনে- মঙ্গলবার দেশে ফিরবে দ্বীপের মরদেহ।

Manual6 Ad Code

এসব তথ্য জানিয়ে রোববার ফেসবুকে ধ্রুব লিখেছিলেন- ‘আমার ভাই দীপংকর দাশ দ্বীপ আগামী মঙ্গলবার দুপুরে আমাদের গ্রামের বাড়ি পুটিজুড়ী (মন্ডল কাপন), বাহুবল, হবিগঞ্জ এ পৌঁছবে। ভাই ফিরছে, কিন্তু আর জীবনের পথে নয়…। চিরঘুমের নীরবতায়।’

Manual8 Ad Code

গত বুধবার ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান একুশ বছরের তরুণ দ্বীপ।

উচ্চ শিক্ষার জন্য গত মাসেই মালয়েশিয়া গিয়েছিলেন সিলেটের গোপালটিলার বাসিন্দা দ্বীপ।

Manual5 Ad Code

দ্বীপের আকস্মিক মৃত্যুতে সিলেটজুড়েই শোকের ছায়া বইছে। তার স্বজন-বন্ধুদের পাশপাশি সাধারণ মানুষজনও দ্বীপের এমন মৃত্যুতে আফসোস করছেন। পাশপাশি সকলেরই প্রশ্ন ছিলো কবে দেশে ফিরবে দ্বীপের মরদেহ।

দ্বীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন। তবে তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে । তার বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় দ্বীপ।

দ্বীপের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বুধবার ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।

দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তাতে দ্বীপের সাথে তার মাসহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেতো। হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ