মধ্যরাতে গোলাপগঞ্জে উন্নয়নবঞ্চিত এলাকা ঘুরলেন অ্যাড. এমরান চৌধুরী

প্রকাশিত:শনিবার, ১৫ নভে ২০২৫ ০৭:১১

মধ্যরাতে গোলাপগঞ্জে উন্নয়নবঞ্চিত এলাকা ঘুরলেন অ্যাড. এমরান চৌধুরী

Manual1 Ad Code

সুরমাভিউ:-  দলের মনোনয়ন পাওয়ার আগে থেকেই মাঠে সরব ছিলেন। মনোনীত হওয়ার পর থেকে তাঁর কার্যক্রম হয়েছে আরও গতিশীল। দিন কিংবা রাত, ছুটে চলেছেস দুটি উপজেলার মানুষের দ্বারে দ্বারে। দিচ্ছেন প্রতিশ্রুতি, ৩১ দফার প্রচারের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ধানের শীষের বার্তা।

Manual4 Ad Code

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর ও বাদেপাশায় নদীভাঙন-কবলিত এলাকা এবং গর্তে ভরা রাস্তা পরিদর্শন করেন সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। পরে এ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের একটি বাড়িতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনসাধাণের সঙ্গে মতিবিনিময় করেন তিনি।

এসময় এমরান আহমদ চৌধুরী বলেন- ঘুরে দেখলাম, নদীভাঙনে হুমকির মুখে এই এলাকার জনপদ। একটি ইট বিছানো রাস্তা রয়েছে, যেটি দিয়ে চলাচল করতে মানুষের কষ্ট হয়। এই সমস্যাগুলো সমাধানে জনপ্রতিনিধি নির্বাচনে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যাকে নির্বাচিত করবেন তিনি যদি ঢাকায় গিয়ে বসে থাকেন তবে কী আপনাদের এলাকার উন্নয়ন হবে? আপনাদের সুখে-দুঃখে জনপ্রতিনিধিকে পাশে থাকতে হবে। আমি কথা দিলাম- সবসময় আপনাদের পাশে আছি।

Manual5 Ad Code

তিনি আরও বলেন- নির্বাচিত হলে পরিকল্পনা করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়ন করবো। বাদেপাশার পাশ দিয়ে নদী ঘেষে পর্যটন স্পট করতে চাই। এতে রাস্তা-ঘাট বড় হবে, অর্থনৈতিকভাবে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে।

এমরান আহমদ চৌধুরী বলেন- ধানের শীষ মানুষের ঐক্যের প্রতীক, হৃদয়ের প্রতীক, উন্নয়নের প্রতীক, এ দেশের নিপীড়িত মানুষের প্রতীক। আপনারা স্থানীয়ভাবে একাধিক টিম করে ঘরে ঘরে গিয়ে এই বার্তাগুলো পৌঁছে দিন।

Manual2 Ad Code

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজির উদ্দিন, সাবেক মেম্বার ফারুক মিয়া, গোলাপগঞ্জ উপজেলা জাসাস সহ-সভাপতি কামরুল হাসান, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সুহেদ রহমান ও সাবেক যুগ্ম-আহবায়ক ইমরান আহমদ প্রমুখ।

এর আগে গোলাপগঞ্জের লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মিসবাহ উদ্দিনের কবর জিয়ারত করেন অ্যাড. এমরান আহমদ চৌধুরী।

এদিকে, শনিবার (১৫ নভেম্বর) সকালে ‘গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন’র উদ্যোগে ঢাকাদক্ষিণ বালিকা স্কুল এন্ড কলেজে আয়োজিত ‘গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ পরিদর্শন করেন তিনি।

Manual7 Ad Code

এসময় বলেন- আওয়ামী শাসনামলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তা পুনরুদ্ধার করা হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি- বিজয়ী হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবো।

এ সংক্রান্ত আরও সংবাদ