গোলাপগঞ্জে প্রবাস ফেরত নেতাকে বিএনপির সংবর্ধনা

প্রকাশিত:শনিবার, ০৮ নভে ২০২৫ ০৫:১১

গোলাপগঞ্জে প্রবাস ফেরত নেতাকে বিএনপির সংবর্ধনা

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে প্রবাস ফেরত শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব আলীকে সংবর্ধনা দিয়েছে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও জাতীয়তাবাদী অনলাইন গ্রুপ।

Manual4 Ad Code

শুক্রবার ৩নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি উজির মিয়ার সভাপতিত্বে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে কালীকৃষ্ণপুরে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সাগর আহমদ ফুলুর কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব আলী।

Manual2 Ad Code

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ সময় দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংবর্ধিত অতিথি সোহরাব আলী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। মাঠে, ঘাটে, জঙ্গলে তারা রাত্রী যাপন করে পালিয়ে বেরিয়েছে। তখন আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি আগামীতেও থাকব।

Manual1 Ad Code

শাহজান আহমদের স্বাগত বক্তব্যে ৩নং ওয়ার্ডের সভাপতি কাজী বেলাল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি গোলাপগঞ্জ উপজেলা সহসভাপতি আব্দুল জলিল সাবু, গোলাপগঞ্জ উপজেলা যুব বিষয়ক সম্পাদক এমএ আশিক, সিলেট এমসি কলেজের সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, ৪নং ওয়ার্ড মেম্বার বিএনপি নেতা জুনু মিয়া, হাবিব আহমদ, ইউনিয়ন যুবদল নেতা বদরুল আলম প্রমুখ।

Manual4 Ad Code

উপস্থিতি ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রুহেল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তোফায়েল আহমদ রিংকু, উপজেলা জাসাসের সহসাংগঠনিক সম্পাদক আশরাফ সিদ্দিক পারুল, আব্দুল কাইয়ুম মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সুহেল রেজা, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি সেলিম আহমদ, জেলা যুবদল নেতা ইকবাল আহমদ, ৪নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সুশেন দাশ, সহসভাপতি আলা উদ্দিন সরকার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ