গোয়াইনঘাটে এফআইভিডিবি পরিচালিত এসআরএসপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার, ০৪ নভে ২০২৫ ০৮:১১

গোয়াইনঘাটে এফআইভিডিবি পরিচালিত এসআরএসপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

সুরমাভিউ:-  ডব্লিউএফপি এর আর্থিক সহযোগিতায় ও এফআইভিডিবি কর্তৃক পরিচালিত এসআরএসপি প্রকল্পের অবহিতকরণ সভা ৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী এর সভাপতিত্বে ও এফআইভিডিবি’র মনিটরিং অফিসার ড. শেখ তাওহিদা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা ড. জামাল খান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম আহমদ, ডব্লিউএফপি প্রতিনিধি মাখসুদ করিম, এফআইভিডিবি প্রজেক্ট কোঅর্ডিনেটর গৌতম কুমার দাস। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য ইমরান আহমেদ, ডিজিএফআই প্রতিনিধি, সমাজসেবা প্রতিনিধি, মৎস অফিস প্রতিনিধি, মহিলা বিষয়ক অফিস প্রতিনিধি, প্রকৌশলী অফিস প্রতিনিধি, যুব উন্নয়ন অফিস প্রতিনিধি, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, আনসার প্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও এফআইভিডিবি উপজেলা কোঅর্ডিনেটর ফুজায়েল আহমদ, এফ এফ সাজ্জাদুর রহমান ও রুমা আক্তার।

Manual1 Ad Code

প্রকল্পের মূল লক্ষ্য হলো আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়ন করে অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্যোগকালীন আগাম প্রস্তুতি শক্তিশালী করা। আগাম প্রস্তুতি কর্মসূচির মাধ্যমে প্রকল্পটি বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে জান-মালের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম হবে।
এই প্রকল্পের আওতায় গোয়াইনঘাট উপজেলায় উপকারভোগীরা মূলত সরকারি বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচীগুলোর আওতাভুক্ত, যেমন- অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি, মা ও শিশুসহায়তা কর্মসূচি, ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রাম, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা-এর আওতাভুক্ত জনগণ।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল :
সচেতনতা বৃদ্ধি : কমিউনিটি পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা উপকারভোগী এবং স্থানীয়ভাবে  চিহ্নিত দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করা।

করণীয়তা ও আগাম প্রস্তুতি : আগাম প্রস্তুতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং ক্ষমতা বা সক্ষমতা বৃদ্ধি করা।
কমিটির দায়িত্ব : দুর্যোগকালীন সময়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা, দায়িত্ব, সঠিক ডেটাবেস ব্যবহার এবং প্রত্যন্ত অঞ্চলে দ্রুত প্রাথমিক সতর্কবার্তা প্রচারের কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই ধরনের উদ্যোগগুলি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের প্রেক্ষাপটে স্থানীয় জনগোষ্ঠীর স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে সহায়ক হবে।

পরিশেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, এফআইভিডিবি এনজিও এর কাজগুলো অনেক ভালো কাজ করছে বিশেষ করে এফআইভিডিবি এবং  বিশ্ব খাদ্য কর্মসূচির অনুদানগুলো দেখে তিনি অনেক প্রশংসা করেন। তিনি আরো বলেন আগামীতে কোন প্রকল্প আসলে গোয়াইনঘাট উপজেলায়  একটু নজর দিবেন যাতে বন্যা কবলিত মানুষগুলো সহযোগিতা পায় এবং অবকাঠামোগত দিক থেকে গোয়াইনঘাট উপজেলা অনেক পিছনে বর্ষার দিনে অনেক কষ্ট হয় এলাকার জনগণের তাই তিনি বলেন, অবকাঠামো এবং শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে বরাদ্দ দিলে ভালো হবে তাদের এলাকার মানুষের জন্য। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ