রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই জাতিকে মুক্তির পথে নিয়ে যাবে : গৌছ আলী

প্রকাশিত:শনিবার, ০১ নভে ২০২৫ ০৮:১১

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই জাতিকে মুক্তির পথে নিয়ে যাবে : গৌছ আলী

Manual7 Ad Code

সুরমাভিউ:-  বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী বলেছেন, তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই আজকের বাংলাদেশের মুক্তির রূপরেখা। এই ৩১ দফার প্রতিটি পয়েন্ট জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক। আমরা বিশ্বাস করি, এই কর্মসূচি বাস্তবায়ন হলেই দেশ আবারও সুশাসনের পথে ফিরবে। তিনি আরও বলেন, দেশের মানুষ আজ ন্যায়ের জন্য, ভোটাধিকারের জন্য, বাকস্বাধীনতার জন্য আন্দোলন করছে। বিএনপি জনগণের দল হিসেবে সব সময় মানুষের পাশে আছে। আগামী নির্বাচন হবে ধানের শীষের বিজয়ের নির্বাচন, যেখানে জনগণই নির্ধারণ করবে তাদের ভাগ্য। তিনি বলেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা হচ্ছেন সিলেট-২ আসনের জনগণের প্রিয় মুখ। তিনি এই অঞ্চলের উন্নয়ন ও মানুষের অধিকারের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। ধানের শীষের পক্ষে কাজ করা মানেই বাংলাদেশের ভবিষ্যতের পক্ষে কাজ করা।

Manual4 Ad Code

তিনি শনিবার (১ নভেম্বর) বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং সিলেট-২ আসনে ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে পনাউল্লাহ বাজার ও মুন্সির বাজারে পৃথক পৃথক লিফলেট বিতরণ শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

৩নং অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি বজলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মছব্বিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, শামীম আহমদ মেম্বার, সাজ্জাদুর রহমান মেম্বার, আব্দুল ওদুদ আজাদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, বিএনপি নেতা আতিকুর রহমান লিটন চেয়ারম্যান, ফরিদ আহমদ, জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলতাব আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক চেরাগ আলী, বিএনপি নেতা আব্দুস সালাম মেম্বার, আব্দুল্লাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি মঈনুল ইসলাম, সহ সভাপতি ফখরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিকুর রহমান আতিক। এছাড়াও উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ